খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে রফিক (৫০) নামে এক দোকানদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা, বাধা দিতে গেলে আরও দু’জন পায়ে গুলি বিদ্ধ হয়ে আহত। ৪ ডিসেম্বার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানাগেছে পচাভিটা গ্রামের ফরাজী পাড়ায় মৃত মোতালেব হোসেনের ছেলে মুদি দোকানদার দোকানে বসে ছিল, এমন সময় এক মটর সাইকেলে দু’জন সন্ত্রাসী এসে তাকে বুকে গুলি করে,এলাকার কিছু লোক প্রতিহত করতে গেলে তাদের লক্ষ্য করে গুলি করলে রবজেল ফরাজি ও ইউসুফ ২ জন আহত হয়। রফিক আওয়ামী লীগ সমর্থক ছিল বলে জানাগেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রের্কড করে এবং ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরণ করে।