শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

দৌলতপুরে পিয়ারপুর ভূমি অফিস ও বিদ্যালয়ে যেতে ১০০ মিটার রাস্তা প্রয়োজন

Khandaker Jalal uddin / ৩৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৮নং নম্বর পিয়ারপুর ইউনিয়ন ভূমি অফিস ও আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেতে ১০০ মিটার রাস্তা যেন মরণফাঁদ।
জানাগেছে এলাকার পিয়ারপুর ইউনিয়ন ভূমি অফিসটি আল্লারদর্গা-আমদহ প্রধান সড়ক থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত, পাশাপাশি রয়েছে আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১০০ মিটার রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায় স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীরা এবং ভূমি অফিসে যেতে নানা বয়সের মানুষেরা নানা রকম কষ্টের শিকার হয়।
ভূমি অফিসটি এতই গুরুত্বপূর্ণ যে, আল্লার দর্গা শিল্প এলাকা খ্যাত এই অফিসটির উপর নামজারী-খাজনা আদায় সহ নানা বিষয়ে যথেষ্ট চাপ পড়ে। বছরে কয়েক কোটি টাকা সরকারী রাজস্ব আসে এই অফিস থেকে। অথচ এই অফিসটি অত্যন্ত অবহেলিত, এখানে যেতে কাঁদা-মাটি রাস্তাটি অত্যন্ত খারাপ, তাছাড়া অফিসটিতে প্রয়োজনীয় কাগজপত্র রাখার মত জায়গাও নেই।

কোন কোন সময় এই অফিসের প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা থেকেও সংগ্রহ করতে হয়। কয়েক দফা মেরামত করেও অফিসটিতে প্রয়োজনীয় কাগজপত্র রাখার তো জায়গা তৈরি হয়নি। এলাকাবাসীর দাবি মাত্র ১০০ মিটার রাস্তা পাতা ঢালাই করে দিলে সব বয়সের মানুষ ছাত্র-ছাত্রীর সহ স্বাচ্ছন্দে অফিসে ও স্কুলে যেতে পারে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category