শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দৌলতপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরন

মোঃ সাইফুল ইসলাম / ২৫৮ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম : কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. আলী আহমেদ, চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন,বি সি আই সির ডিলার মোঃ মহসিন আলী, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন) , আহমেদ রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সাধারণ সম্পাদক আকাশ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম জানান, পাট উৎপাদন
বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। তিনি আরো জানান ১৫০০ জন ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝেপাটের বীজ ১ কেজি, ৫ কেজি ডিএফপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়াও, একদিন দুপুরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয় ।

এ সময় ২০ জন কৃষকের মাঝে আদার বীজ ৩ কেজি, রাসায়নিক সার ২০ কেজি , জৈব সার ৫ কেজি, একজন করে ৩০টা বস্তা, ও একটি করে সাইনবোর্ড প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category