শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দৌলতপুরে বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাট বোঝাই চলন্ত ট্রাকে আগুন, ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

Khandaker Jalal uddin / ৩০৪ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

 

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে পাটবোঝাই একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।গতকাল দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শান্তিনগর মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহেরমাদি থেকে পাটবোঝাই ট্রাকটি সৈয়দপুরের উদ্দেশে রওনা দেয়। পথে শান্তিনগর মাঠের মধ্যে পৌঁছালে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ট্রাকে আগুন ধরে যায়। ট্রাকে আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ চিৎকার শুরু করে।

বিষয়টি টের পেয়ে ট্রাকচালক দ্রত গাড়িটি থামান। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে।খবর পেয়ে সুদুর ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে পাটবোঝাই ট্রাকটি (কক্সবাজার ট-১১-০১০৫) সৈয়দপুর যাচ্ছিল।

অগ্নিকান্ডে প্রায় দশ লাখ টাকার পাট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানাু গেছে। রাস্তার পাশে বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে ট্রাকে থাকা পাটে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রাক ও পাটের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category