খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামের হাজীপাড়া নামক স্থানে জনৈক আজম আলির বাড়ির সামনে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে কারেন্টের থাম্বার সাথে ধাক্কা লেগে ৭ ফেব্রুয়ারী ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়।,সাইফ আহত অবস্থায় বেঁচে গেলেও রোববার মধ্যরাতে সেখানে তার মৃত্য হয়। শনিবার ০৭ ফেব্রুয়ারি দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের মাদ্রাসা মোড় থেকে কিশোরীনগর গামী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সাহাবী (১৪) ও রহমত আলী (১৪) মারা যাওয়ার একদিন পর রোববার (০৯ ফেব্রুয়ারি) অপর বন্ধু সাইফ আলী না ফেরার দেশে চলে গেছে। তারা তিনজন দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গত শনিবার ০৭ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে রহমত, সাহাবী ও সাইফ তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে হাজিপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এ সময় তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রোববার মধ্যরাতে সেখানে তার মৃত্য হয়। সোমবার সকাল ১১টার দিকে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দুই বন্ধুর কবরের পাশেই সাইফকে দাফন করা হয়। একসঙ্গে পড়াশোনা করা তিন বন্ধুর এমন মর্মান্তিক বিদায়ে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত সাইফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। দুর্ঘটনায় নিহত তিন বন্ধুকে তাদের এলাকার একই কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।