শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

দৌলতপুরে যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধন

মোঃ সাইফুল ইসলাম / ৩৭৯ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

দৌলতপুর  প্রতিনিধিঃ ‎ কুষ্টিয়ার দৌলতপুরে তিনটি পুকুরে বিষ প্রয়োগ করে ৫০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার আদাবাড়ি ইউনিয়নের দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ বিএনজির আহমেদ বাচ্চুর পুকুরে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে সব পুকুরের প্রায় ৫০ লাখ টাকার অধিক মাছ মরে ভেসে উঠেছে। এ ব্যাপারে বেনজির আহাম্মেদ বাচ্চু বলেন, আমি ৩টা পুকুর খনন করে কয়েক বছর ধরে মাছ চাষ করছি।এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, বোয়াল মাছ রুই কাতল মাছ সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি।

এতে আমার প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়েছে।কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। হঠাৎ করে গত রাত্রে কে বা কারা আমার সব পুকুরে বিষ প্রয়োগ করলে মাছগুলো সব মারা যায়। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাজমুল হুদা বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category