শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু

Khandaker Jalal uddin / ৩৯৮ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ান গার্লস কলেজের নিকট এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্ত উপজেলার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মন্ডলের ছেলে। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শান্ত বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে প্রাগপুরের দিকে যাচ্ছিলেন। বাগোয়ান গার্লস কলেজের নিকট স্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিকে ক্রস করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে ছুটে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় শান্ত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তর ব্যবহৃত গাড়ি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপার দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category