শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

দৌলতপুর ইটভাটা চালুর দাবিতে মানববন্ধন  বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম / ১৩১ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ার  দৌলতপুরে ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা,জরিমানা,ভাটা ভাঙচুর ও বন্ধ ইট ভাটা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১২ টার দিকে এ উপলক্ষে উপজেলা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে ইটভাটার মালিকেরা বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির ইটভাটা স্থাপন করেছি, যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব। এই শিল্পে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত আছেন এবং ৫০ লাখ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বেন।
বক্তারা আরও বলেন, যেহেতু দৌলতপুর একটি সীমান্তবর্তী উপজেলা তাই এখানকার ভাটা বন্ধ হয়ে গেলে এর সাথে জড়িত শ্রমিকরা বিভিন্ন অপকর্মের জড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে।
পরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি ইট ভাটা মালিক মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা
 বরাবর স্মারকলিপি দেন। এসময় ইটভাটা মালিক মোঃ মতিউর রহমান,ভাটা মালিক মোঃ জাহাঙ্গীর আলম ও ভাটা মালিক মোঃ কটা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী সাংবাদিকদের বলেন,দৌলতপুর ইটভাটা প্রস্তুতকারী মালিক সমিতির দেওয়া স্মারকলিপি
আমি সংশ্লিষ্ট দপ্তরে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করবো এবং আইন মেনে এবং নিয়মের মধ্যে থেকে ইটভাটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category