শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

দৌলতপুর ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার আসামি শামীম গ্রেফতার

মোঃ সাইফুল ইসলাম / ১০৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু হত্যা মামলার পলাতক আসামি শামীমকে (৩০) গ্রেফতার করেছে সিআইডি ও দৌলতপুর থানা পুলিশের যৌথ বাহিনী।

গত ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে ফিলিপনগর হাইস্কুল মাঠ এলাকা থেকে শামীমকে আটক করা হয়। আটক শামীম ওই এলাকার মজিবর রহমানের ছেলে। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুকে (৫০) গুলি করে হত্যা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মামলার এজাহারে শামীমের নাম না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে টুকু বাহিনীর আধিপত্য বিস্তার, বাজার দখল, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান সেন্টু। তিনি একাধিকবার অভিযোগ দাখিল করেছিলেন এবং স্থানীয়দের সতর্ক করেছিলেন। এ কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। দৌলতপুর থানার ওসি সোলায়মান শেখ বলেন, সেন্টু চেয়ারম্যান হত্যা মামলা সিআইডি তদন্ত করছে। সিআইডি ও থানা পুলিশের যৌথ অভিযানে শামীম নামে একজন আসামিকে আটক করা হয়েছে।

তিনি বর্তমানে সিআইডির হেফাজতে আছেন। কুষ্টিয়া সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মহাব্বত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিলিপনগর হাই স্কুল মাঠ এলাকা থেকে শামীমকে আটক করা হয়েছে। এ মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে আটক করা হয়েছে। আগামীকাল আদালতে তাকে সোপর্দ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category