শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার

Khandaker Jalal uddin / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদীর বাংলাদেশ অংশ থেকে মলেজান নেছা (৬৫) নামে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মলেজান নেছা প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা নদীতে মরদেহ ভাসতে দেখে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবিকে খবর দেন। খবর পেয়ে ৪৭ বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দৌলতপুর থানা পুলিশকে অবহিত করে। পরে বিজিবি ও থানা পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে এবং মৃতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।

স্বজন ও স্থানীয়রা জানান, মলেজান নেছা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং মাঝেমধ্যেই বাড়ি থেকে হারিয়ে যেতেন। প্রায় পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। তাকে খুঁজে পেতে আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং করাসহ ব্যাপক তল্লাশি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন।

বিজিবি ও দৌলতপুর থানা সূত্র জানায়, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে নদীতে পড়ে গিয়ে উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে। মৃতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কারও কোনো সন্দেহ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category