শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্তে পিস্তল গুলি সহ একজন কে আটক

মোঃ সাইফুল ইসলাম / ৯৯ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চিলমারিতে একটা বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন,৩ রাউন্ড গুলি সহ আরিফুল ইসলাম (২৫) নামে একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার বেলা পৌনে বারোটার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন আতারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আরিফুল ইসলাম একই ইউনিয়নের ডিগ্রীরচর এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

সোমবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ানের (৪৭ বিজিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২ এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরচিলমারী বিওপির নায়ক সুবেদার সজল কুমারের নেতৃত্বে বিজিবির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে আরিফুল ইসলাম কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

অটককৃত আরিফুল ইসলামকে অস্ত্র আইনে মামলা সহ দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে সোমবার সন্ধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category