শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

দৌলতপুর সীমান্তে ব্যাটালিয়ন বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম / ৭৯ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর  সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীন বিভিন্ন বিওপির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ ঔষধ ও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।
প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ মার্চ  তেঁতুলবাড়ি বিওপির একটি টহল দল তেঁতুলবাড়ি মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল মদ, ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে।
এর আগে রংমহল বিওপির টহল দল রংমহল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৩ কেজি গাঁজা, ০৫ বোতল মদ, ১০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮৮ পিস চকলেট বাজি উদ্ধার করে।
একই দিন আনুমানিক ২১৪৫ ঘটিকায় কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৭ বোতল মদ এবং ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
এছাড়া ও চিলমারী বিওপির টহল দল আলিমডোবা মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য, অবৈধ ঔষধ ও অন্যান্য পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ১৪,৪১,৯০০ (চৌদ্দ লক্ষ একচল্লিশ হাজার নয়শত) টাকা।
মালিকবিহীন অবস্থায় জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ হওয়া বিজিবি’র মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমের সুস্পষ্ট প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category