শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এম. বাবু ( নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড

মোঃ সাইফুল ইসলাম / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে এম বাবু (৪৮) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুর আনুমানিক ১ টার দিকে নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে বিজিবি’র টহল চলাকালে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক ভারতীয় নাগরিক এম বাবু ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার সারগাছি আশ্রম গ্রামের মৃত আব্দুল আজিজ শেখ এর ছেলে।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৪/১-এস-এর কাছাকাছি বাংলাদেশ অভ্যন্তরে প্রায় ৫০ গজ ভেতরে ডিগ্রিরচর এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এম বাবু নামে ভারতীয় একজন নাগরিককে আটক করে নিজ ক্যাম্পে নেয় বিজিবি’র টহল দল। জিঞ্জাসাবাদ শেষে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

ভারতীয় নাগরিক আটকের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় একজন নাগরকিকে আটক করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ভারতীয় নাগরিক আটকের বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category