• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

নবীগঞ্জে কিশোরী হ’ত্যা মামলায় দুই আসামির মৃ’ত্যুদ’ণ্ড

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার বেলা সাড়ে তিনটার দিকে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন (৩০) ও গোলাম হোসেন (৩৫)।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে ওই কিশোরীকে হত্যা করা হয়। পরদিন একটি ধানখেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নবীগঞ্জ থানায় খলিল উদ্দিন ও গোলাম হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলায় মোট ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড ও জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন সেলিম বলেন, রায়ে তাঁরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category