• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
পাঁচবিবিতে চেয়ারম্যান পুত্র লাবিবের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ: নাহিদ ইসলাম কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

নবীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের, আহত ১০

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৫জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার আউশকান্দি এলাকার মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আলমগীর মিয়া (৪০) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি ইছকন্দর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকচালক আলমগীর মিয়া ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়। আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category