• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Headline
মুন্সিগঞ্জে কিশোরীকে পালাতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে কুলিয়ারচরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড

নাগেশ্বরীতে অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা

মো. নুরনবী সরকার, নাগেশ্বরী, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩০জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুজ্জামান রিশাদ, নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহীল জামান, কচাকাটা থানার ওসি, উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার কবির, বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা প্রকৌশলী।

এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল হামিদ, পৌর বিএনপির সদস্য সচিব মো. আজিজুল হক, বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার করা যাবে না। গুজব ও অপপ্রচার সমাজে অস্থিরতা তৈরি করে। সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

ইউএনও বলেন, “আমরা জনগণের সেবা দিতে এসেছি। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও সবাইকে সচেতন হতে হবে।”

সভায় অপপ্রচার রোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category