• সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
মধুপুরে কিশোরীদের ক্ষমতায়নে কারিতাসের ‘সংলাপ’ প্রকল্পের যাত্রা ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ পুশইনের শঙ্কায় ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী কুমিল্লায় গত দুই মাসে ২৭ খু’ন, ১০৫ জনের অপমৃ’ত্যু পাঁচবিবিতে আর্জেন্টিনা দলকে সমর্থন জানিয়ে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন দাউদকান্দিতে চু’রি, কসবায় মিলল মোটরসাইকেল; আ’টক ১ কোটালীপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হ’ত্যা’র অ’ভিযোগ,স্বামী পলাতক গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ নাসিরনগরের মহাখাল খালের শতবর্ষী সেতু এখন মৃ’ত্যু’ফাঁদ

নাজিরপুরে যুবদলের সভাপতি পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৮ মে, ২০২৬

পিরোজপুর নাজিরপুর উপজেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় আছেন সাবেক ছাত্রনেতা মাজেদুল কবীর রাসেল। দলীয় সুত্রে জানা যায়, দুর্দিনে কেন্দ্র ঘোষিত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি কর্মসূচি সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে এই সাবেক ছাত্রনেতা। তাছাড়া প্রতিটি কর্মসূচি সফল করতে নিরলস ভাবে পরিশ্রম করেছেন এই যুবনেতা।

তাই উপজেলার সর্বস্তরের যুবদলের নেতাকর্মীরা এই মাজেদুল কবীর রাসেলকে উপজেলার যুবদলের সভাপতি পদে দেখতে চাই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন।

জানা যায়, এই যুবনেতার স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পথচলা শুরু করেন। নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক দায়িত্ব পালন করেছেন এই ত্যাগী ছাত্রনেতা। এছাড়া নাজিরপুর উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য, জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সকল দায়িত্ব পালন কালে একাধিক হামলা ও মামলা স্বীকার হয়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ত্যাগী নেতা।

তৃণমূলের একাধিক নেতাকর্মীরা জানান, মাজেদুল কবীর রাসেলের সততা, সাংগঠনিক দক্ষতা ও সাহসিকতার জন্য যুবদলের সভাপতি পদের দাবীদার হয়ে উঠেছেন। দলের দুর্দিনে মাজেদুল কবীর রাসেল নেতাকর্মী পাশে থেকে হামলা মামলার ও একাধিকবার কারাবরন করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। তাই নাজিরপুর উপজেলা যুবদল সুসংগঠিত করতে এই ত্যাগী নেতাকে উপজেলা যুবদলের সভাপতি পদের বিকল্প নেই।

তারা আরোও জানান, গত ১৫ বছরে একাধিকবার আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে পিটিয়ে গুরতর আহত করে। এত হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে কারাবরনের পরে মাজেদুল কবীর রাসেল দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপজেলা ছাত্রদলের দায়িত্ব পালন কালে দল সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবেক এই ছাত্রনেতা।

নাজিরপুর উপজেলা যুবদলের সভাপতি পদের দাবিদার মাজেদুল কবীর রাসেল জানান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সততা ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতি মাধ্যমে বিএনপিতে পথ চলা। গত ১৫ বছর আওয়ামী সরকারের রক্তচুক্ষ উপেক্ষা হামলা মামলার স্বীকার হয়ে একাধিক বার কারাবরন করে প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেছি। তাই আশা করি দল আমার ত্যাগ স্বীকারকে মুল্যায়ন করে উপজেলা যুবদলের দায়িত্ব দেয় তাহলে দলকে সুংগঠিত করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category