• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃ’ত্যু,রেস্টুরেন্ট ম্যানেজার গ্রেপ্তার বেলাবোতে ইউপি চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার নির্বাচনী পথসভা পানছড়ি সীমান্তে এসএমজি ও ১শত রাউন্ড গুলি উদ্ধার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হ’ত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ভৈরবে ক্রয়কৃত জমি দখলে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে সংবাদ সম্মেলন ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নান্দাইলে রাইস মিলে হামলা, ও তালা ঝুলিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ

রফিকুল ইসলাম, নান্দাইল(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে পূর্ববিরোধের জের ধরে একটি রাইস মিলে হামলা ও তালা ঝুলিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাইস মিলের মালিক মো. রাসেল মিয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের উন্দাইল গ্ৰামের একটি রাইস মিলে রাসেল মিয়ার ছোট ভাই মো. রিয়ান মিয়া ধান ভাঙানোর কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত মোঃ সবুজ মিয়া, হলুদ মিয়া, ও রাজন এক‌ই পিতা মৃত মোখলেছুর রহমান কয়েকজন ব্যক্তি দলবদ্ধভাবে রাইস মিলে প্রবেশ করে তাকে কাজে বাধা দেন। একপর্যায়ে প্রতিবাদ করায় তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, এ সময় অভিযুক্তরা রাইস মিলে থাকা প্রায় ৩০-৩৫ মণ ধান, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা, লুট করে নিয়ে যায়। পরে রাইস মিলে তালা লাগিয়ে দিয়ে কাউকে তালা খুলতে নিষেধ করা হয় এবং বিষয়টি নিয়ে থানায় মামলা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত রাজন মিয়া বলেন তাদের সাথে আমাদের সাড়ে আটাইশ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে দীর্ঘদিন যাবত জমিটি রেজিস্ট্রি করে দিবে দিবে বলে তালবাহানা করে যাচ্ছে তাই আমরা ক্ষিপ্ত হয়ে তালা ঝুলিয়ে দিয়েছি জমিটি রেজিস্ট্রি করে দিলে তালা খুলে দিবো।

এ বিষয়ে স্থানীয় আবুল কালাম ও আলীউর রহমান জানান আমাদের জানামতে তাদের একটি জমি নিয়ে বিরোধ রয়েছে।
অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category