• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline
গোপালগঞ্জ পৌরপার্কে বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন, র‍্যালিতে জনস্রোত সাতক্ষীরার স্বাস্থ্যসেবার প্রশংসায় স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন তালায় হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী আগমন তালা হাসপাতালে বরখাস্ত ২ জন ভ্যানচালকের মুখে ফিরল হাসি, মানবিক উদ্যোগে নতুন ভ্যান উপহার সন্তানের অবহেলায় ৯৭ বছরের বৃদ্ধার শেষ ভরসা ভিক্ষা ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার মহেশখালীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা: ফলাফল স্থগিত সাতক্ষীরায় টানা বর্ষণে ভাসছে জনপদ, চরম ভোগান্তিতে নিম্ম আয়ের মানুষ টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

নাসিরনগরে ১২৬ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে নেই প্রধান শিক্ষক

মো.আব্দুল হান্নান,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে প্রধান শিক্ষকের পদ এবং ৪৪টিতে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে নিয়োগ না দেয়ায় বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১২৬টি। এর মধ্যে ৩৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৪৪টি পদও শূন্য রয়েছে।

স্থানীয় সূত্র ও সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। এতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে সমস্যা দেখা দিচ্ছে।

নাসিরনগর উপজেলার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, বিদ্যালয়ে ৩৬৪ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের পদ খালি থাকায় পাঠদান চালাতে হিমশিম খেতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নাসিরনগর সদরের এক বিদ্যালয়ের শিক্ষক বলেন, “আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক সংকট। তার ওপর প্রাথমিক শিক্ষা অফিসে একজন শিক্ষককে এনে কাজ করানো হয়। এতে পড়ালেখায় সমস্যা হচ্ছে।”

শিক্ষকরা জানান, প্রধান শিক্ষককে প্রায়ই দাপ্তরিক কাজে বাইরে থাকতে হয়। ফলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলা বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। একইভাবে সহকারী শিক্ষকের ঘাটতি থাকা বিদ্যালয়গুলোতেও পাঠদান ব্যাহত হচ্ছে।

উপজেলার শিক্ষকরা দ্রুত শূন্যপদে নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবী জানান।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্ব প্রাপ্ত নাসিরনগর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ছগীর আহম্মদ বলেন সামনে শিক্ষক নিয়োগ হলে সরকার শুন্য পদ গুলো পুরন করবে।

এ বিষয়ে জানতে চাইল নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসহাক মিয়া জানান প্রমোশনের পর নিয়োগ দিয়ে শুন্য পদ গুলো পুরন করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category