শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

নিহত বিএনপি নেতা বাবুল সরকারের করব জিয়ারত করলেন জুয়েল

Ahsanul hoque / ৯৭ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া  কুষ্টিয়া দৌলতপুরে  প্রতিপক্ষের হামলায় নিহত বিএনপি নেতা বাবুল  সরকারের কবর জিয়ারত করলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

শুক্রবার দুপুরে মাদিয়া বাজারস্থ মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে নেতাকর্মীদের নিয়ে নিহত বিএনপি নেতা বাবুল সরকারের  কবর জিয়ারত করেন।এ সময় নিহত বিএনপি নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।

কবর জিয়ারত শেষে  পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক  সভাপতি নজরুল ইসলাম ও পিয়ারপুর গ্রামের সন্তান  দৌলতপুর উপজেলা কৃষকদল দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান,  কামালপুর গ্রামের সন্তান উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ,

মাদিয়া গ্রামের সন্তান বিএনপি নেতা নাজিম উদ্দীন , আমদহ গ্রামের সন্তান পিয়াপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কবির হোসেন, কামলপুর গ্রামের সন্তান পিয়াপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন ফরাজি, তমাল হোসেন,  দের সাথে নিয়ে নিহত বিএনপি নেতা বাবুল সরকারের পরিবারের লোকজনের খোঁজ খবর নেন শরিফ উদ্দিন জুয়েল। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতা কর্মী ও তার সাথে উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category