• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ’ণ্ডি’ত লা/শ, আটক ১ নিরাপদ সড়ক আন্দোলনে অবদানের স্বীকৃতি পেলেন ভৈরবের দুই সড়কযোদ্ধা জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন হবিগঞ্জে ই’য়া’বাসহ ২ জন গ্রে’প্তার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ঘর ভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম কুড়িগ্রামে তিস্তায় শিগগিরই পাইলট প্রকল্প চালু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যানসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে ৪ সিম, গ্রে’প্তার বিকাশ এজেন্ট কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩

পাট ঘরে, এখন ধান চাষে ব্যস্ত টুঙ্গিপাড়ার কৃষক

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

পাট কাটার মৌসুম শেষ হতেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কৃষকদের ব্যস্ততা এখন আমন ধানের আবাদ ঘিরে। উপজেলার বিভিন্ন গ্রামের মাঠজুড়ে চলছে জমি প্রস্তুত, চারা রোপণ, আগাছা পরিষ্কার ও সেচের কাজ। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই সময় কাটাচ্ছেন কৃষকরা। ভালো ফলনের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পাট ঘরে তোলার পর কৃষকরা দ্রুত জমি প্রস্তুত করে আমনের চারা রোপণে নেমেছেন। কোথাও শেষ পর্যায়ের রোপণ চলছে, আবার কোথাও পরিচর্যার কাজ চলছে পুরোদমে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাত থাকায় কৃষকদের মধ্যে ভালো ফলনের আশাবাদ দেখা দিয়েছে।

উপজেলার একাধিক কৃষক জানান, পাট বিক্রি করে যে অর্থ পেয়েছেন, তার একটি অংশ দিয়ে ধান চাষের খরচ মেটাচ্ছেন। তবে সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। তারপরও সংসারের খাদ্য নিরাপত্তা ও ভালো ফলনের আশায় তারা চাষাবাদ চালিয়ে যাচ্ছেন।

টুঙ্গিপাড়া উপজেলার এক কৃষক মো. নুর ইসলাম শেখ বলেন,
“পাটের কাজ শেষ করে এখন পুরো সময় ধানের জমিতে দিচ্ছি। নিয়মিত বৃষ্টি হওয়ায় চারা ভালোভাবে বেড়ে উঠছে। যদি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে এবার ভালো ফলনের আশা করছি।”

আরেক কৃষক মাধব বৈরাগী বলেন,
“ধান চাষে খরচ আগের তুলনায় অনেক বেড়েছে। সার, ওষুধ ও শ্রমিকের মজুরি বেশি। তারপরও ধান চাষ ছাড়া আমাদের বিকল্প নেই। সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা পেলে কৃষকরা আরও উপকৃত হবেন।”

স্থানীয় কৃষকদের মতে, সময়মতো সার ও সেচ নিশ্চিত করা গেলে এবং রোগবালাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে চলতি মৌসুমে আমনের ভালো উৎপাদন পাওয়া যাবে।

কৃষি বিভাগের কর্মকর্তারা মো: রাকিবুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধানের আবাদ এগিয়ে চলছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি রোগবালাই দমন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে টুঙ্গিপাড়ায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সেই আশাতেই এখন মাঠে ঘাম ঝরাচ্ছেন উপজেলার হাজারো কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category