• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
ভৈরবে আগুনে ৫টি বসতঘর ও নগদ ২২,লাখ টাকা স্বর্ণালংকার পুড়ে ছাই সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন কফিনবন্দি নিথর ম’র’দে’হ বৃহস্পতিবার ফিরছে বাগেরহাটে যৌথ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রে’প্তার ১১ জন নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত, হাজরো মানুষের ঢল পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে নির্বাচনী মাঠে ফরহাদ চৌধুরী

পূর্বধলায় ট্রাক-পিকআপের মুখোমুখি সং’ঘ’র্ষ, নি/হ/ত ৪

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নেত্রকোণার পূর্বধলায় সার বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী।

উপজেলার নারান্দিয়া এলাকায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এই দূর্ঘটনা ঘটে।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচ-ছয় জন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। তারা নেত্রকোণার মদনপুর ওরসে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া বাজার এলাকায় ওই ট্রাক ও পিকআপ ভ্যানের গতি বেশি থাকায় সংঘর্ষের তীব্রতা ছিল মারাত্মক। সংঘর্ষের পরপরই দুর্ঘটনাকবলিত যান দুটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন ভয়াবহ রকমের দূর্ঘটনা ঘটেছে। কাভার্ড ভ্যানের যাত্রীরা তখন সড়কে পড়ে চিৎকার করছিলেন। এসময় আশপাশে থাকা লোকজন ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে হতাহতদের উদ্ধার করে।

এই দূর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের লোকজন এসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, সার বোঝাই ট্রাক ও ওরসগামী পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহতদের ময়মনসিংহ ও নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, শ্যামগঞ্জ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category