• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

প্রেমিকার বিয়ে, ভৈরবে হোটেলে চিরকুট লিখে যুবকের আ’ত্ম’হ’ত্যা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
0-4024x1784-0-0#

প্রেমিকাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিল আনোয়ার হোসেন নামে ৪০ বছরের এক যুবক। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে ছিন্ন প্রেমিকা তার বাবা কথায় বিয়ে করে মালয়শিয়ার এক প্রবাসী যুবককে। দীর্ঘদিনের ভালবাসার সেই গল্প এবং প্রেমিকা ও তার পরিবারের প্রতারণার বিষয়টি ৬ পাতার চিরকুট লিখে আত্মহত্যা করেছে আনোয়ার হোসেন। ৯ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় পৌর শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় এশিয়া হোটেল নামে একটি আবাসিক হোটেলের ১০ নং কক্ষ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক আনোয়ার হোসেন কুলিয়ারচর উপজেলার কামালিয়া কান্দি এলাকার সাইজ উদ্দিনের ছেলে। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিমন বোস।
হোটেল ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সময় ভৈরবে আসলেই এশিয়া হোটেলে থাকেন আনোয়ার হোসেন। চলতি মাসে ২৫ জুন এসে দুই থেকে যায় আনোয়ার। পরে ৩০ জুন এসে এশিয়া হোটেলের ১০নং কক্ষে উঠেন তিনি। টানা ১০ দিন থেকে ৯ জুলাই রাত সাড়ে ১০টায় হোটেল বয় হোটেলের রুমের দরজায় এসে ডাকাডাকি করে কোন রকম সাড়াশব্দ না পেয়ে হোটেলে পিছন দিক দিয়ে গিয়ে দেখে সে সিলিং ফ্যানের সাথে গামছা প্যাঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে। হোটেল মালিকসহ ম্যানেজারকে জানালে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category