• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বুধবার, ২২ জুলাই, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ ও পথসভা পরিচালনা করছেন। এই ধারাবাহিকতায় বাগেরহাটের ফকিরহাটে জুলাই পদযাত্রা উপলক্ষ্যে পথসভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার ডাকবাংলা চত্ত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

ফকিরহাট উপজেলা এনসিপির সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলী হাসান জুনায়েত. কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সদস্য মহিউদ্দিন রনি, এনসিপির বাগেরহাট জেলা আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, সদস্য সচিব লাবিব আহম্মেদ প্রমূখ।

পথসভায় এনসিপি মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এসময় ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাগেরহাট জেলা এনসিপির সদস্য সচিব লাবিব আহম্মেদকে পরিচয় করিয়ে দেন। এসময় এনসিপির কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, দেশের মানুষের প্রত্যাশা পুরনের সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন এবং জনগনের অধিকার নিশ্চিত করবে হবে। তিনি বলেন, চারাগাছকে রোপন করার পরে তার যত্ন নিতে হয়, তাহলে গাছ বড় হলে ফল পাওয়া যায়। তেমনি এনসিপির জন্ম হয়েছে দেড় বছর আমাদের সহযোগিতা করলে আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখাসহ সকল দুর্নীতি দুর করবো। জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি সকলের সমর্থন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category