• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
Headline
অষ্টগ্রামে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও উদ্যোক্তাদের মাঝে গাছ বিতরণ ননিক্ষীর আরাফাত রহমান কোকো স্মৃতি অন্ত ইউনিয়ন ফুটবল টুনামেন্ট উদ্ভধন পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত কোটালীপাড়ায় ই’য়াবা সেবনের দায়ে যুবকের কা’রাদ’ণ্ড কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ কুলিয়ারচরচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ- প্রতিমন্ত্রী শরীফুল আলম তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- শেখ নাহিদুজ্জামান রাজু নরসিংদীতে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রে’প্তার ১

বাজিতপুরে র‍্যাবের অভিযানে ১১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কিশোরগঞ্জের বাজিতপুরে ১১৬ কেজি গাঁজা সহ জাকির হোসেন ৩০ নামের এক মাদককারবারিকে আটক করেছে র‍্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ২৬ মে মঙ্গলবার দুপুর দেড়টার সময় জাকির মিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব ক্যাম্পের সিনিয়র এ এসপি তপন সরকার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদে খবর আসে যে সীমান্তবর্তী এলাকা কসবা থেকে বড় একটি গাঁজার চালান বাজিতপুর উপজেলার পিরোজপুরের বেজাগাঁওয়ে জাকিরের বাড়িতে এসেছে।

এই সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৪ সিপিসি ২ ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি তপন সরকারের নেতৃত্বে সবজি বিক্রেতা ও হকারের ছদ্ম বেশে জাকিরের বাড়ির চারিদিকে অবস্থান নেয়। পরে তারা নিশ্চিত হয়ে জাকিরের বাড়িতে অভিযান চালিয়ে জাকিরকে আটক করে।

তার দেওয়া তথ্যে তার দোকান ঘরের পিছনে শুকনো লতা পাতার নিচ লুকায়িত ৫ বস্তায় ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত জাকির বাজিতপুর উপজেলা পিরোজপুরের বেজাগাঁও এলাকার বদর আলির ছেলে। এই ব্যাপারে র‍্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে আসামি ও আলামত সহ বাজিতপুর থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category