দৌলতপুর প্রতিনিধি ঃ আজ ৭ ডিসেম্বের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিকুল আলম এর ৫৪ তম মৃত্যু বার্ষিকী। ১৯৭১ সালে ৭ ডিস্বেবর রাত ৯টার দিকে আল¬ারদর্গা বর্তমান বিএটিসি’র সামনে পাক হানাদার ও রাজাকারদের সাথে সম্মুখ যুদ্ধে রফিকুল আলম শহীদ হন। শহীদ রফিকুল আলম ভেড়ামারা উপজেলার গোলাপ নগর গ্রামের মরহুম আসাদুজ্জামান খানের ছেলে। বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিকুল আলমের ৫৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তারাগুনিয়ার উত্তরে শহীদ রফিকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।