• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম জজকোর্টের আশেপাশে দোকানপাট বিচার প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি হবিগঞ্জে প্রতিমন্ত্রীর আসন ছেড়ে শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বড়লেখায় জমিতে বাঁধাসহ চাঁদা দাবির অভিযোগ, ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী পাঁচবিবি বিয়াম স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিক্ষে ক্লাস নিলেন ইউএনও কাশপিয়া তাসরিন কুমিল্লায় নিখোঁজের দু্ইদিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামার থেকে ৬০০ মুরগি লুট শীতের আগমনী বার্তায় পাঁচবিবিতে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা সন্তানদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই চান স্বামীহারা নাদিরা ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে নববধূ উধাও

বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে পদায়ন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ জুলাই ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক এ কে এম হারুনুর রশীদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পদ থেকে বৃন্দাবন সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

কলেজ সূত্র জানায়, অধ্যাপক হারুনুর রশীদ এর আগে বৃন্দাবন সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষা প্রশাসন ও উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
শিক্ষক-কর্মকর্তাদের মতে, তাঁর যোগদানে কলেজের একাডেমিক কার্যক্রম, গবেষণা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক গতি আসবে। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন বলে তাঁদের প্রত্যাশা।

অধ্যাপক হারুনুর রশীদ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সংগঠকদের একজন হিসেবেও পরিচিত।

নতুন উপাধ্যক্ষের যোগদানকে ঘিরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category