• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Headline
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে-মির্জা ফখরুল মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে গোপালগঞ্জে সভা নাসিরনগরে কাচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা মধ্যরাতে মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রে’প্তার ৩ এআই প্রযুক্তিতে ছবি ও কণ্ঠ বিকৃত করে অপপ্রচার,থানায় ভুক্তভোগীর জিডি গোপালগঞ্জে আপিল খারিজ, সাজাপ্রাপ্ত আসামির সাজা বহাল রাখল আদালত সিকদার লেলিনের বিরুদ্ধে অপ’প্রচার, নিন্দা ও ক্ষোভ কুমিল্লা দাউদকান্দি হ’ত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রে’প্তার, ইয়াবা উদ্ধার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের এ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এ বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যই দেশের উন্নয়নের ভিত্তি এবং অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব রহমত আলী মোল্লার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো:সাজ্জাদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ হারুন-অর-রশিদ(বি.এ), বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি, বিশিষ্ট সমাজ সেবক বোরহান উদ্দিন বিএসসি,বেলাবো উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার আমেনা,এ.এন.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মোক্তার হোসেন,হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক তানহা হোসেন নিপা,বেলাবো উপজেলা যুবদলেে নেতা মোহাম্মদ মাহালম আহমেদ’সহ প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন , শিক্ষকবৃন্দ এবং অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, মঙ্গল এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। সার্বিকভাবে, বিদায় ও দোয়া অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক ও স্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category