• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ’ণ্ডি’ত লা/শ, আটক ১ নিরাপদ সড়ক আন্দোলনে অবদানের স্বীকৃতি পেলেন ভৈরবের দুই সড়কযোদ্ধা জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন হবিগঞ্জে ই’য়া’বাসহ ২ জন গ্রে’প্তার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ঘর ভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম কুড়িগ্রামে তিস্তায় শিগগিরই পাইলট প্রকল্প চালু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যানসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে ৪ সিম, গ্রে’প্তার বিকাশ এজেন্ট কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩

ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে

মাইদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএও) মোঃ মোস্তাফিজুর রহমান ও তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মকবুল হোসেনের মেয়ে মোছাঃ স্বপ্না বেগমের বিয়ে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় সাত লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

মোঃ মোস্তাফিজুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ভূরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএও) হিসেবে কর্মরত আছেন। মোছাঃ স্বপ্না বেগম ভূরুঙ্গামারী উপজেলার আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা এবং তিলাই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মকবুল হোসেনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূত্রে ভূরুঙ্গামারীতে অবস্থানকালে দুজনের মধ্যে পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ৬ আগষ্ট মোস্তাফিজুর রহমান রাতে স্বপ্না বেগমের বাসায় গেলে স্থানীয়রা আটক করে। অবশেষে উভয় পক্ষের সম্মতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ও সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা যায় মোস্তাফিজুর রহমান বিবাহিত এবং তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। তাঁর স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ওই নারী ও পুরুষের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। পরে লোকজন তাদের নিয়ে এলে উভয় পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়।”

তবে মোস্তাফিজুর রহমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category