শিরোনাম :
টুঙ্গিপাড়ায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা—প্রশাসনের নীরবতায় প্রশ্নের ঝড় শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭ জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, ড. আসিফ মিজান বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরুর দাবিতে মানববন্ধন ভৈরবে গভীর রাতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট; থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে পাম্পে তেল নিতে গিয়ে হাতাহাতি মহাসড়ক অবরুদ্ধ কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে বৃদ্ধ নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার জেলা পুলিশের নজরদারিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ হার্টে ছিদ্র নিয়ে জন্ম—৮ মাসের মুনতাসীরকে বাঁচাতে পরিবারের আকুতি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

ভেড়ামারায় ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার , পলাতক এক

sm sorwar / ৪৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ৬ কেজি গাঁজাসহ ছোটন আলী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার ভবানীপুর খাঁনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ছোটনের সাথে থাকা তার এক সহযোগী পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই মোঃ ওবায়েদুর রহমান এবং এএসআই মোঃ রাশিদুল ইসলাম। তাদের সঙ্গে ডিবির একটি ফোর্স অংশ নেয়।
গ্রেপ্তার ছোটনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজাত তালতলা হাট গ্রামে। তিনি মৃত রুবেলের ছেলে। এ ঘটনায় ভেড়ামারা থানায় একটি মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ মোরাদুল ইসলাম বলেন, “আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ সবসময় তৎপর। পলাতক আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।” গ্রেপ্তার ছোটনকে ভেড়ামারা থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category