• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
ননিক্ষীর আরাফাত রহমান কোকো স্মৃতি অন্ত ইউনিয়ন ফুটবল টুনামেন্ট উদ্ভধন পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত কোটালীপাড়ায় ই’য়াবা সেবনের দায়ে যুবকের কা’রাদ’ণ্ড কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮ কুলিয়ারচরচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ- প্রতিমন্ত্রী শরীফুল আলম তরুণদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- শেখ নাহিদুজ্জামান রাজু নরসিংদীতে রেফারেল পথনির্দেশনা ও সেবা সংযোগ কর্মশালা অনুষ্ঠিত পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রে’প্তার ১ গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের সাঁড়াশি অভিযান, ২০ ছি’নতাই’কারী গ্রে’প্তার

মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাকের মা’নববন্ধন

আলকামা সিকদার, মধুপুর প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ৭ জুন, ২০২৬

পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন” প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে ইয়েস ও এসিজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক মধুপুরের সভাপতি বজলুর রশিদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, সনাক সদস্য মো. আব্দুল মালেক, ডা. নুরুল হুদা, সানোয়ার হোসেন, মোঃ শামসুল আলম, মোঃ লিটন সরকার’সহ সনাকের সদস্যবৃন্দ।

মানববন্ধন ও আলোচনা সভা পরিচালনা করেন টিআইবি’র সনাক মধুপুরের এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা মাজহারুল ইসলাম। এ সময় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় টিআইবি’র পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়।
এর আগে মানববন্ধনে অংশ নেন মধুপুর সনাক, ইয়েস ও এসিজির সদস্য, কারিতাসের কর্মকর্তক ও মধুপুর শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরা।

প্রধান অতিথি বলেন, “প্রকৃতির বর্তমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষই দায়ী। আমরা পরিবেশের প্রতি সচেতন নই। জনগণ সচেতন না হলে ভবিষ্যতে ঋতুগুলোর স্বাভাবিক সৌন্দর্য আর ফিরে পাওয়া যাবে না। এ সময় তিনি টিআইবিসহ সকল সামাজিক সংগঠনকে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভার শেষে বিশ্বব্যাপী পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে সনাক, ইয়েস ও এসিজির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category