• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
মিঠামইনের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা অ্যাড.শাহ্ কামাল মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ

মিঠামইনের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা অ্যাড.শাহ্ কামাল

মুহাম্মদ কাইসার হামিদ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শিকড়ের টান, পারিবারিক ঐতিহ্য, নানার জনসেবামূলক ইতিহাস এবং রাজনীতির ইতিবাচক চর্চাকে ধারণ করে আসন্ন মিঠামইন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিজ্ঞ আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শাহ্ কামাল। দীর্ঘদিনের আইনি অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত স্বীকৃতিকে কাজে লাগিয়ে এবার তিনি সরাসরি মিঠামইনবাসীর সেবায় আত্মনিয়োগ করতে চান।

অ্যাডভোকেট মো. শাহ্ কামাল ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক পথচলা শুরু করেন। তিনি মিঠামইন উপজেলা ছাত্রদলের প্রথম সহ-সভাপতি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এবং কিশোরগঞ্জস্থ কাটখাল ও বৈরাটি ইউনিয়ন অ্যাসোসিয়েশনসহ ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম মানব কল্যাণ পরিষদের সভাপতি ও ভৈরব ইনস্টিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি’র পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অবদান রেখে চলেছেন।

তাঁর রয়েছে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী পারিবারিক ব্যাকগ্রাউন্ড। পিতা মরহুম হাজী আব্দুল মালেক সরকার ছিলেন কাটখাল ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি। ভাইদের মধ্যে মো. শাহ্ জামাল একান্নবর্তী পরিবারের হাল ধরেছেন, মো. শাহ্ আলম বর্তমানে পুলিশ পরিদর্শক হিসেবে সুনামের সঙ্গে নিয়োজিত আছেন এবং ছোট ভাই মো. হারুন রেজা অতিরিক্ত জেলা জজ হিসেবে বিচার বিভাগে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর জ্যেষ্ঠ সন্তান অ্যাডভোকেট মো. শাহ্ রিয়ার সরকার শাকিলও সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত।

জনসেবার এই ধারা এসেছে তাঁর মায়ের পিত্রালয় থেকেও। তাঁর নানা মরহুম হাজী আব্দুল আজিজ চেয়ারম্যান এবং মামা মতিউর রহমান ও মো. তাজুল ইসলাম (বর্তমান চেয়ারম্যান) একাধিক মেয়াদে কাটখাল ও বৈরাটি ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে সমাদৃত হয়েছেন। অন্য মামাদের মধ্যে চিকিৎসক ডা. বুলবুল আহম্মদ সেবামূলক কাজে, মো. জিল্লুর রহমান মিঠামইন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মো. ইব্রাহিম খলিল শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এছাড়া তাঁর খালাতো ভাই অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রুবেল বর্তমানে মিঠামইন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করছেন কাটখাল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে। এছাড়াও কিশোরগঞ্জ জজ কোর্টেরএপিপি হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন ও ভগ্নিপতি মো. মহব্বত আলীসহ পরিবারের একাধিক সদস্য স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন।

সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত অ্যাডভোকেট মো. শাহ্ কামাল বিশ্বাস করেন, রাজনীতির মূল লক্ষ্যই হলো গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়ন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি মিঠামইনের সর্বস্তরের আপামর সাধারণ মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়েছেন। সততা, নিষ্ঠা ও ন্যায়বিচারের প্রতীক হয়ে মিঠামইনের মাটি ও মানুষের পাশে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই জ্যেষ্ঠ আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category