• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

মিথ্যা মামলার অ’ভিযোগে সাংবাদিক মো. রেজার জামিন

মমিনুর রহমান খান লিকু, গাজীপুর প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালতে স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক কুমিল্লা ক্রাইম বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রেজার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আলমগীর মেম্বার। মামলাটি আমলে নিয়ে আদালত তদন্তের দায়িত্ব দেয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মো. আবদুস সালাম আদালতে প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত সমন জারি করলে সোমবার (২ জুন) মো. রেজা আদালতে হাজির হয়ে জামিন লাভ করেন।
মো. রেজা অভিযোগ করেন, তিনি আলমগীর মেম্বারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালান সংক্রান্ত একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এর জেরে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, তদন্তে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি এবং বিষয়টি নিয়ে তিনি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তবে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ অস্বীকার করে বলেন, তদন্তকারী কর্মকর্তা তদন্তে যা পেয়েছেন, তার ভিত্তিতেই আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। কোনো ধরনের আর্থিক লেনদেনের অভিযোগ সঠিক নয়।
অন্যদিকে মামলার বাদী আলমগীর মেম্বার বলেন, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি মামলা দায়ের করেছেন। তিনি দাবি করেন, মো. রেজা আদালত থেকে জামিন পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category