• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁওয়ে সরকারি বক্ষব্যাধি ক্লিনিকে মাদক সেবন, দুইজনের কারা,’দ’ণ্ড কুলিয়ারচরে সম্পত্তি বিরোধে দৃষ্টিপ্রতিবন্ধীসহ ৪ জনকে মারধর হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃ’ত্যু, চিকিৎসায় অবহেলায় তদন্ত কমিটি হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান সুনামগঞ্জে চেয়ারম্যান প্রার্থী শিপুর অর্থায়নে ফুটবল গোলবার, অনুষ্ঠিত আলোচনা সভা রাঙামাটিতে ডিআইজি’র আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা পাঁচবিবিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্রুতিঅঙ্গনের ১৫তম বর্ষের নিয়মিত শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ

মির্জাপুরে ১৮৬ পিস ইয়াবা ও নগদ অর্থ সহ আটক ১

মো.রুবেল মিয়া, মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১০ জুন, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ অর্থ ১৯,৮০০/- টাকা উদ্ধার ও জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক আটক করা হয়েছে।

আজ বুধবার (১০ জুন)আনুমানিক সকাল ৭:৫০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইলের ইন্সপেক্টর মো. সাইফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে খাগুটিয়া বাজারের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত নগদ অর্থ ১৯,৮০০/- টাকা উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় এস,এম,মোয়াজ্জেম (৫০)
নামে এক জনকে আটক করা হয়। তিনি উপজেলার খাগুটিয়া গ্রামের মাইন উদ্দিন ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান জানান, আসমীর বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category