• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
মির্জাপুরে ১৮৬ পিস ইয়াবা ও নগদ অর্থ সহ আটক ১ রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪ অষ্টগ্রামে আব্দুল্লাপুরে জোরপূর্বক জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ বোরকা-অটোচালকের ছদ্মবেশে অভিযান: অষ্টগ্রামে দম্পতি গ্রে’প্তার, ১৬৭ ই’য়াবা উদ্ধার নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি সাংবাদিক সোহান’র নানা আজগর আলী মিয়া নবম মৃত্যু বার্ষিকী আজ কালীগঞ্জে বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট তরুণীদের ব্যক্তিগত ছবি ধারণ করে ব্ল্যাকমেইল; পুলিশের জালে বিকৃত রুচির যুবক জয়পুরহাটের ‎আক্কেলপুরে এক দিনে তিনজনের লাশ উদ্ধার জাপানের কোবেতে বাংলাদেশী কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের কলিগ্রামে ফের হ’ত্যা’কাণ্ড, নি’হত ১

শামীম হাসান রিংকু, গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম (কৃষ্ণনগর এলাকা) এলাকায় আবারও ঘটলো মর্মান্তিক হত্যাকাণ্ড। পূর্বশত্রুতার জের ধরে অটো রিকশার চালকের সামনাসামনি ধাক্কায় রতন বৈরাগী (৫৫) নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত রতন বৈরাগীর ছেলে রমেন বৈরাগী অভিযোগ করে জানান, প্রায় দুই বছর আগে অটোরিকশা চালক সুব্রত বৈরাগী তাদের কাছ থেকে ২ লক্ষ টাকা নেন। পরবর্তীতে বারবার টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। তাদের পরিবারের দাবি, পূর্বের সেই আর্থিক লেনদেন ও বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

স্থানীয়দের অভিযোগ, কলিগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিরোধ, আধিপত্য বিস্তার ও ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বারবার হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসী প্রশ্ন তুলছেন—এ সকল ঘটনার নেপথ্যে কারা রয়েছে এবং কেন থামছে না রক্তপাত?

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি তদারকি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category