• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
সুগন্ধি ঢালীপাড়া নুর জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন নান্দাইলে ৫ জিরো ক্যাম্পেইন বিষয়ক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে ২ ডাকাত কে গ্রেপ্তার করছে পুলিশ কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান কে অর্থদণ্ড ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম‍্যমাণ আদালত খানপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন কফিনবন্দি নিথর ম’র’দে’হ বৃহস্পতিবার ফিরছে বাগেরহাটে যৌথ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রে’প্তার ১১ জন নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত, হাজরো মানুষের ঢল পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে পরিবর্তনের বার্তা নিয়ে নির্বাচনী মাঠে ফরহাদ চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

মুকসুদপুরে পুকুরে কিশোরের ম’রদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই সঙ্গীকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোর রাত ৩টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিয়ান মোল্লা কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজন হলেন একই গ্রামের আরিফ মিয়া (২০) ও মুরছালিন শেখ (১৬)।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, রোববার (১৯ জুলাই) রাতে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় রিয়ান। পরে আরিফ ও মুরছালিনকে সঙ্গে নিয়ে তারা স্থানীয় এক ব্যক্তির বাগান থেকে ডাব পাড়তে যায়। এ সময় গাছে উঠে ডাব পাড়ার সময় রিয়ান নিচে থাকা পরিত্যক্ত পুকুরে পড়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানিয়েছেন।

ওসি বলেন, ঘটনার পর আরিফ ও মুরছালিন পুকুরে রিয়ানকে খোঁজার চেষ্টা করলেও তাকে না পেয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ফিরে যায়।

এদিকে রাতে রিয়ান বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাব পাড়তে যাওয়া এবং রিয়ানের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলে জানায় পুলিশ।

পরে সোমবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে পরিবারের সদস্যরা ওই পুকুরে রিয়ানের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category