• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
দুর্গম ছোটহরিণায় বিজিবির ৭০ হাজার টাকার মানবিক সহায়তা মা’দক জুয়া চা’দাঁ’বাজি ও ইভটিজিং এর বিরুদ্ধে গোসাইরহাট থানার পথসভা কুলিয়ারচরে সরকারি গাছ কাটার হিড়িক, নীরব প্রশাসন মাদকসহ যুবলীগ নেতা হাসনাত ও ছাত্রলীগ নেতা শিশির গ্রে’প্তার সুনামগঞ্জ অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানর প্রস্তুতি,জরিমানা সাতক্ষীরায় সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা মহেশখালীতে ৬ তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধ’র্ষ’ণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃ/ত্যু

মেয়াদোত্তীর্ণ-স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৭ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা

মো.সুলতান মাহমুদ, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

গাজীপুরের শ্রীপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে সাতটি ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।
রোববার (৫জুলাই,) বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া এ অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় তাঁর সাথে ছিলেন, ঔষধ প্রশাসনের গাজীপুরের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসব স্যাম্পল ওষুধ মূলত কোম্পানি থেকে চিকিৎসকদের জন্য বিনামূল্যে দেওয়া হয়, যা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানকালে ওইসব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ‘ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ)(গ)(ঘ) ধারায় শ্রীপুর সদরের ডিবি রোডে অবস্থিত জনসেবা ঔষধালয়’কে ২০ হাজার টাকা,শ্রীপুর রেলগেট এলাকার প্রত্যাশা মেডিকেল হল’কে ১০ হাজার টাকা,একই এলাকার নুর ফার্মেসীকে ১০ হাজার টাকা,তারেক মেডিক্যাল হল’কে ৫ হাজার টাকা, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার সাবাবা মেডিসিন কর্ণার’কে ১৫ হাজার টাকা, একই এলাকার তাওহীদ ড্রাগস হাউসকে ১৫ হাজার টাকা এবং জয়নাল আবেদীন মেডিক্যাল হল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন,’ ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category