• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

মোংলার ঠাকুরানী খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করলেন পরিবেশ-প্রতিমন্ত্রী

সোহাগ মোল্লা, মংলা প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ২৭ মে, ২০২৬

আসন্ন বর্ষা মৌসুমে মোংলা পোর্ট পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারী ঠাকুরানী খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে পৌর শহরের কবরস্থান রোড এলাকা থেকে নিজেই আবর্জনা পরিস্কারের মধ্যদিয়ে এই খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ১১টি স্পট চিহ্নিত করে খালের এ পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
এ কার্যক্রমের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মোংলা পৌর শহরের প্রাণ সরকারী ঠাকুরানী খালের জীবন ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করা হয়েছে। আমি আমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চলেছি, এখন খালের ময়লা অপসারণ করা হচ্ছে, এরপর খাল খনন ও খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শীঘ্রই খালটির প্রাণ ফিরিয়ে আনা হবে। আমাদের খাল, আমাদেরকেই উদ্ধার করতে হবে। তিনি আরো বলেন, শুধু ঠাকুরানী নয়, শহর ও শহরের বাহিরের বেদখল হওয়া মৃতপ্রায় সকল খালই উদ্ধার করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category