• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে জিয়ার স্মৃতিতে বইমেলা, উদ্বোধন-এমপি নাসের রহমান

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৩০ মে, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী বই প্রদর্শনী ও বইমেলা। রাজনৈতিক কর্মসূচির বাইরে জিয়ার জীবন, আদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাষ্ট্রগঠনের৮ ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করেছে জিয়া স্মৃতি পাঠাগার, মৌলভীবাজার জেলা শাখা।
শনিবার (২৯ মে) দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়াম-এ আয়োজিত বইমেলার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
উদ্বোধনকালে এম নাসের রহমান বলেন, একটি জাতির রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা জানতে বইয়ের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং পাঠচর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন আহমেদ মিঠু, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব মো. আব্দুল মুকিত।
এছাড়া উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি বকসী জুবায়ের আহমদ, রুনু কান্ত দত্ত, সাংগঠনিক সম্পাদক নিয়ামূল হক এবং প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ।
অনুষ্ঠানের এক পর্যায়ে পাঠাগারের পক্ষ থেকে এম নাসের রহমান এমপির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত বই সম্পর্কে খোঁজখবর নেন।
বইমেলায় জিয়াউর রহমানের জীবন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্র, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক নানা গ্রন্থ প্রদর্শিত হয়। এতে লেখক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক স্মরণানুষ্ঠানের পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তোলা এবং ইতিহাসভিত্তিক জ্ঞানচর্চা বিস্তারে এ ধরনের বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর সেই লক্ষ্য নিয়েই মৌলভীবাজারে জিয়ার স্মৃতিকে বইয়ের পাতায় ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে এই ব্যতিক্রমী প্রদর্শনীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category