• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Headline
দুর্গাপুরে নিরাপদে বসবাসের দাবিতে হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন গোপালগঞ্জ ছাড়া দেশের সব জেলায় জুলাই পদযাত্রা করবে এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

যানজট নিরসনে ভৈরবে রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে যানজট নিরসনে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে যানবাহনের চালক যাত্রী ও পথচারীদের সচেতন করতে রোড ক্যাম্পেই ও লিফলেট বিতরণ কর্মসুচি অনুষ্টিত হয়েছে।

জাতীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে আজ ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় চত্বরে সড়ক নিরাপত্তা ও যানজট নিরসনে বিশেষ রোড ক্যাম্পেইন পরিচালিত হয়।

এ কর্মসূচিতে নিসচার স্বেচ্ছাসেবীরা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে সড়কের শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন এবং চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে সড়কে বিভিন্ন অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি যানবাহনের চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে চালক, যাত্রী ও পথচারীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করীম। এসময় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের পরিদর্শক সুমন কুমার চৌধুরী, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য ফরহাদ আহমেদ, মোঃ জামাল মিয়া, হাজী মোঃ কুদ্দুস, রুবেল আহমেদ, ফারিয়া ইসলাম, সাধারণ সদস‍্য, এস এম শাহীনুর ইসলাম, রোকসানা আক্তার ও মোঃ শফিকুল ইসলামসহ নিসচার অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও পরিবহন সেক্টরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সমর্থন ও সহযোগিতা প্রকাশ করেন।
সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঈদযাত্রা কেন্দ্রিক এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন পরিবহন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category