• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
কক্সবাজারে বিজিবির ৪ অভিযানে ২.০৭ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৭ সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুত বস্তিবাসীর ন্যায্য অধিকার দাবিতে মানববন্ধন আইনজীবী ফোরামকে স্বীকৃতির দাবিতে সাতক্ষীরায় মিছিল-সমাবেশ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত নাজিম উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ সাতক্ষীরায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ উদযাপিত অষ্টগ্রামে পুলিশের অভিযান: গাঁজাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার অষ্টগ্রামে ই’য়াবাসহ মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার নওগাঁয় শুরু হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা

রঙে-গন্ধে মুখর পানছড়ির জাতীয় ফল মেলা, প্রদর্শনীতে ৬৫ জাতের ফল

শাহজাহান কবির সাজু,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা। এবারের মেলার প্রতিপাদ্য ছিল— “করবো মোরা ফলচাষ, সংরক্ষণ করব বারো মাস”।
পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়। আম, কাঁঠাল, লিচুসহ প্রায় ৬৫ জাতের ফল দিয়ে সাজানো হয় আকর্ষণীয় স্টলগুলো। মেলায় অংশগ্রহণকারী কৃষকরা তাঁদের উৎপাদিত ও উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল দর্শনার্থীদের সামনে তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গনি এবং পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ফলচাষ ও ফল সংরক্ষণ বিষয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। মেলায় স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন,
“দেশের কৃষি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে ফলচাষের গুরুত্ব অপরিসীম। নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং ফল সংরক্ষণ প্রযুক্তির প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানসম্মত চারা ব্যবহার ও আধুনিক প্রযুক্তিনির্ভর ফলচাষ সম্প্রসারণেও গুরুত্ব দিতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা, মো: আব্দুস সালাম বলেন,
পানছড়ির মাটি ও আবহাওয়া ফলচাষের জন্য অত্যন্ত উপযোগী। মেলায় প্রদর্শিত উন্নত জাতের বিভিন্ন ফল স্থানীয় কৃষকদের ফলচাষে আরও উৎসাহিত করবে বলে আমি আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category