• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Headline
নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের কালচারাল ক্লাবের কমিটি ঘোষণা নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নি’হত ৩ ভূমধ্যসাগরে বোটডুবি, গ্রিস যাওয়ার পথে ভৈরবের বায়জিদের মৃ’ত্যু জয়পুরহাটে ৩ হাজার পিস টাপেন্টাডলসহ ৫ জন আটক হবিগঞ্জ জেলা কারাগারে জয়নাল নামে এক কয়েদির মৃ’ত্যু মুকসুদপুরের ননীক্ষীরে খাসজমি নিয়ে হামলা-মামলা কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কাপ্তাই কর্ণফুলীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

রাজাপুরকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় আলী আশরাফের

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ আলী আশরাফ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।
মোঃ আলী আশরাফ রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতা দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। রাজনৈতিক জীবনে একাধিকবার কারা নির্যাতনের শিকারও হয়েছেন তিনি। বিএনপির প্রতি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও আনুগত্যের কারণে স্থানীয় পর্যায়ে তিনি একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত।
রাজনীতির পাশাপাশি আলী আশরাফ একজন সুপরিচিত পশু চিকিৎসক, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে স্থানীয় মানুষের কাছে পরিচিত। পেশাগত দায়িত্বের পাশাপাশি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার চেষ্টা করে আসছেন তিনি।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে রাজাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আলী আশরাফ। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও পশুপালনে সহায়তা বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি, মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ ও জনবান্ধব করা।
তিনি মনে করেন, পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা গেলে রাজাপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।
আলী আশরাফ বলেন, “দল আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে এবং রাজাপুর ইউনিয়নের জনগণ আমাকে তাদের ভোটে নির্বাচিত করলে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করতে চাই। আমার লক্ষ্য হবে দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষের পাশে দাঁড়ানো এবং রাজাপুরকে একটি উন্নত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে চান তিনি। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শিক্ষা, কর্মসংস্থান ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান।
স্থানীয় পর্যায়ের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জন করতে চান আলী আশরাফ। এখন দলীয় মনোনয়ন এবং শেষ পর্যন্ত জনগণের রায়ের অপেক্ষায় রয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category