• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Headline
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে গণমিছিল কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার মৌলভীবাজারে শ্রীমঙ্গলে মা’দক প্রতিরোধে সচেতনতামুলক সভা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়ালাইসিস ইউনিট স্থাপন হবে-স্বাস্থ্যমন্ত্রী পাঁচবিবিতে অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থী বহিস্কার গোপালগঞ্জে সাড়ে ৩শ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী মানুষের সুখ-দুঃখের বার্তা বয়ে বেড়ান নির্বাক জামিল টুঙ্গিপাড়ায় ভুয়া কাজীর বিরুদ্ধে অবৈধভাবে বিয়ে রেজিস্ট্রির অভিযোগ

শায়েস্তাগঞ্জে সাবেক নারী ইউপি সদস্য হত্যা মামলায় ফারুক গ্রেপ্তার

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য কলম চান আবু হত্যা মামলার প্রধান আসামি ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানিরকোট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণডোরা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, হত্যা মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুন বিকেলে ব্রাহ্মণডোরা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাবেক ইউপি সদস্য কলম চান আবু (প্রায় ৬৫) আহত হন। পরে তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাবুল মিয়া ২৯ জুন শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় ফারুক আহমেদকে প্রধান আসামি করা হয়। এজাহারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ফারুক আহমেদ ও তাঁর সহযোগীদের হামলায় তাঁর মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য জানা যায়নি।

ঘটনার পর পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেছিলেন, প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category