• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline
কুমিল্লায় ৩ বছরে বিজিবির জব্দ ৫২ কোটি টাকার মাদক ধ্বংস দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শ্রদ্ধা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে স্মরণ করা হলো কমরেড মণি সিংহকে নবীগঞ্জে আম গাছে থেকে যুবকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে-মির্জা ফখরুল মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে গোপালগঞ্জে সভা নাসিরনগরে কাচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা মধ্যরাতে মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রে’প্তার ৩ এআই প্রযুক্তিতে ছবি ও কণ্ঠ বিকৃত করে অপপ্রচার,থানায় ভুক্তভোগীর জিডি

আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন,আমি আপনাদের ফল দিবো, মেয়র প্রার্থী

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৪ জুলাই, ২০২৬

উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম বলেন, বিগত ১৭ বছর আওয়ামীলীগের হামলা মামলা নির্যাতন উপেক্ষা করে দলীয় নেতা কর্মীদের আগলে রেখেছি।

কোন দিন দলের সিদ্ধান্তের বাইরে কাজ করনি। বিগত ১৭ বছরে যাদের আন্দোলন সংগ্রামে খুঁজে পাওয়া যায়নি, যাদের চা খাওয়ার টাকার জন্য হাত পাততে হত, এমনকি যাদের সাইকেল কেনার মত সামর্থ্য ছিলো না, ৫ই আগস্ট সরকার পতনের পর অনেকেই আজ অনেক টাকার মালিক হয়েছে। তাদের অর্থের উৎস কোথায় পৌরবাসী ভাল করেই জানে।
তিনি বলেন আমি কোন সন্ত্রাসী চাঁদাবাজিতে বিশ্বাস করিনা, আমার দুটি ছেলে ইঞ্জিনিয়ার, দুজনেই চাকুরী করেন। আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে। জমাজমি আছে। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমাকে অনৈতিক কোন কাজ করে চলতে হবে না। আর আর পাওয়ার কিছুই নাই।
তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের দল সরকারে থাকলেও জয়পুরহাট -১ আসনে আমরা এমপি বঞ্চিত। কর্মীরা সরকারী সুবিধা পায়না। আপনারা আমাকে পৌরসভায় একটি বারের জন্য সুযোগ দিন, আমাকে বৃক্ষ হিসেবে রোপন করুন। ইনশাআল্লাহ আমি আপনাদের ভাল ফল দিবো।

৪জুন শনিবার বেলা ১২ টায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী জিয়াউল ফেরদৌস রাইটের আহবানে নির্বাচনী মতবিনিময় সভায় নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পাঁচবিবি রেল ষ্টেশন রোডস্থ রাইটের ব্যবসায়িক গদিঘরে পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, রেজাউল করিম, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, মহিপুর হাজী মহসিন সরকারী কলেজের সাবেক প্রো ভিপি জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জামিল হোসেন, সাবেক ছাত্রনেতা রাশেদুল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আকতার, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক গুলশান আরা গ্যালিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস ছালাম প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক তুখোর ছাত্রনেতা জনাবুর রহমান জনি, যুবনেতা নয়ন প্রধান, পৌর ছাত্রদলের আহবায়ক আর আই রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের এমপি প্রার্থীকে বিজয়ী করতে পারিনি। বিরোধী দলীয় এমপি শুধুমাত্র তাদের নেতাকর্মীদের মাঝে সরকারী অনুদান বিতরণ করেন। সরকারী দল হয়েও আমাদের কর্মী সমর্থকরা সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। সেকারণে আগামাী স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি পদে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান। সেই সাথে পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র হিসাবে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষনা করার দাবী করে নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category