• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
ভৈরবে মাদক বিক্রি ও সেবনের দায়ে নারীসহ ২ জন গ্রেফতার ভৈরবে ২শ পিস চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর স্থগিত নজরুল বর্ষ উদযাপন, ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হালুয়াঘাটে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, আলোচনা ও মিলাদ মাহফিল মুকসুদপুরে শিক্ষার্থীদের কাছ থেকে খেয়া পারাপারে টাকা আদায়ের অভিযোগ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অ’র্থ’দ’ন্ড মধুপুরে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চা’পা’তি’সহ গ্রেপ্তার-৭

শ্বশুরবাড়ির পাশ থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

প্রতিনিধি :
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

গোপালগঞ্জ সদর উপজেলার পাইকান্দি গ্রামের শ্বশুরবাড়ির পাশ থেকে বিএম মাহমুদুল ইসলাম নোবেল (৩৮) নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে পাইকান্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল ইসলাম নোবেল খাগড়াছড়ির মহালছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি কাজে গত শুক্রবার গোপালগঞ্জে এসে তিনি শ্বশুরবাড়িতে ওঠেন। সোমবার সকালে শ্বশুরবাড়ির পাশের একটি পুকুরপাড়ে স্থানীয় কয়েকজন শিশু তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে নিহতের স্ত্রী ও স্বজনরা মরদেহটি রাস্তার পাশে নিয়ে আসেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের অভিযোগ, প্রায় ১০ বছর আগে বিয়ের পর থেকে ছুটিতে এলেও মাহমুদুল ইসলাম নোবেল নিজ বাড়িতে না গিয়ে শ্বশুরবাড়িতেই অবস্থান করতেন। তাদের দাবি, দাম্পত্য কলহ ও পারিবারিক জটিলতার কারণে তিনি দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা ও শ্বশুর ঝুনু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তের তথ্য-উপাত্ত পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category