• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Headline
দুর্গম ছোটহরিণায় বিজিবির ৭০ হাজার টাকার মানবিক সহায়তা মা’দক জুয়া চা’দাঁ’বাজি ও ইভটিজিং এর বিরুদ্ধে গোসাইরহাট থানার পথসভা কুলিয়ারচরে সরকারি গাছ কাটার হিড়িক, নীরব প্রশাসন মাদকসহ যুবলীগ নেতা হাসনাত ও ছাত্রলীগ নেতা শিশির গ্রে’প্তার সুনামগঞ্জ অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানর প্রস্তুতি,জরিমানা সাতক্ষীরায় সার্জিক্যাল ক্লিনিকে র‍্যাবের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা মহেশখালীতে ৬ তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা বেলকুচিতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা হালুয়াঘাটে প্রতিবন্ধী কিশোরীকে ধ’র্ষ’ণের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মর্মান্তিক মৃ/ত্যু

সাতক্ষীরায় নবাগত রেঞ্জ ডিআইজিকে স্বাগত, জেলা পুলিশের কল্যাণ সভা

মামুন, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

অদ্য ২৭ জুলাই ২০২৬ খ্রি. তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, খুলনা রেঞ্জ মহোদয়।

এর আগে রেঞ্জ ডিআইজি মহোদয় সাতক্ষীরা জেলায় আগমন উপলক্ষে সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

কল্যাণ সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র কল্যাণ সভার সভাপতি জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।

পরবর্তীতে উপস্থিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ ও নন-পুলিশ সদস্যবৃন্দ সার্বিক কল্যাণ কেন্দ্রিক সুবিধা- অসুবিধাসমূহ মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট উপস্থাপন করা হয়।

রেঞ্জ ডিআইজি মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে সকলের প্রস্তাবিত আবেদন গুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন। অন্যান্য যৌক্তিক আবেদন গুলো সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।এসময় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় উপস্থিত জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সাতক্ষীরা।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ‌ সুপার (দেবহাটা সার্কেল), জনাব বায়েজীদ ইসলাম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব খালিদ মোঃ আরাফাত; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব মোঃ ইমরান খান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জনাব শাওন রেজাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও–১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category