• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ’ণ্ডি’ত লা/শ, আটক ১ নিরাপদ সড়ক আন্দোলনে অবদানের স্বীকৃতি পেলেন ভৈরবের দুই সড়কযোদ্ধা জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন হবিগঞ্জে ই’য়া’বাসহ ২ জন গ্রে’প্তার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ঘর ভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম কুড়িগ্রামে তিস্তায় শিগগিরই পাইলট প্রকল্প চালু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যানসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে ৪ সিম, গ্রে’প্তার বিকাশ এজেন্ট কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩

সিলেটে দুই বাসের সংঘর্ষে কুলিয়ারচরের ঠিকাদার সাইফুলসহ নি/হত ৮, আহত ২৫

মুহাম্মদ কাইসার হামিদ,নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের ঠিকাদার মো. সাইফুল ইসলাম (৫৫) সহ ৮জনের প্রানহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছে কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুকসহ অন্তত ২৫জন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাস ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইউনিক পরিবহনের ৮জন যাত্রী নিহত হন। নিহতের মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ঠিকাদার মো. সাইফুল ইসলামও রয়েছেন। আহতের মধ্যে গুরুতর অবস্থায় কুলিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুকসহ অনেককেই উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ঠিকাদার মো. সাইফুল ইসলাম কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মুন্সি বাড়ি গ্রামের মরহুম মো. শাফি উদ্দিনের বড় ছেলে এবং কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কুলিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক। তিনি বন্ধুবান্ধবদের সাথে নিয়ে সিলেট ভ্রমণে গিয়েছিলেন।

গুরুতর আহত মো. ফারুকুল ইসলাম ফারুক কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা মহল্লার বাসিন্দা।

ওসমানীনগর থানা থেকে জানানো হয়েছে, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে, তাৎক্ষণিকভাবে অন্যান্য নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় সনাক্তের কাজ চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category