• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
হালুয়াঘাটে বালুবাহী ১০ ওভারলোড ট্রাককে জরিমানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৯,৭৫০ পিস ভারতীয় ই’য়াবা উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন পিরোজপুরের মনিরুল ইসলাম গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুল ছাত্র নি’হত কুমিল্লায় ভিক্ষুককে কু’পিয়ে ১৬০ টাকা ছি’নতাই,আটক ১ জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন: টাকা ফেরত চাইলেন ভুক্তভোগীরা সুন্দরবনে অ’স্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ভূমি বিরোধ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ঘাটাইলে নি’খোঁজের চারদিন পর খাল থেকে বিএনপি নেতার লা’শ উদ্ধার গাছ কাটার অভিযোগে বিয়ানীবাজারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সুন্দরবনে অ’স্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সোহাগ মোল্লা, মংলা প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

  • পূর্ব সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

    বৃহস্পতিবার(০৪ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শরণখোলা উপজেলার আমুরবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

    অভিযানে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, হরিণের শিংসহ মাথা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোরেলগঞ্জে আরও সরঞ্জাম উদ্ধার করা হয়।

    কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ডাকাতি ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category