• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ’ণ্ডি’ত লা/শ, আটক ১ নিরাপদ সড়ক আন্দোলনে অবদানের স্বীকৃতি পেলেন ভৈরবের দুই সড়কযোদ্ধা জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন হবিগঞ্জে ই’য়া’বাসহ ২ জন গ্রে’প্তার, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ঘর ভাড়া মেটাতে মাথার চুল বিক্রি করলেন রেহানা বেগম কুড়িগ্রামে তিস্তায় শিগগিরই পাইলট প্রকল্প চালু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যানসহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো ব্যবসায়ীর কাছে ৪ সিম, গ্রে’প্তার বিকাশ এজেন্ট কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩

হবিগঞ্জে গৃহবধূর ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত তাহমিনা আক্তার উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের উসমান মিয়ার মেয়ে।

কয়েক বছর আগে তাঁর বিয়ে হয় কালিগঞ্জ গ্রামের তাহির মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকে তাঁদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। পরে গভীর রাতে তাহমিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের বাবা উসমান মিয়ার অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হচ্ছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) পাভেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category