• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Headline
বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অ’ভিযান, ৯০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল চালক ও যাত্রীর গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের সং/ঘ/র্ষে আ’হ’ত ২০ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে নিঝুমদ্বীপ, পর্যটনশিল্প বিকাশের অপেক্ষা ‎ নেদারল্যান্ডসের নাগরিকের হারানো মোবাইল উদ্ধার করে দিল রেলওয়ে কর্মীরা ভৈরবে বসতবাড়ির পাশে গাঁ’জা গাছ, ছয় মাস পর গ্রে’প্তার ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ঢাকায় গ্রে’প্তা’র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল দুর্গম এলাকার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

হবিগঞ্জে জান্নাতুল ফেরদৌস জেমির উচ্চশিক্ষার স্বপ্নপূরণ, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি ‎

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের জান্নাতুল ফেরদৌস জেমি চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়াশোনার জন্য ৬০ হাজার মার্কিন ডলারের বৃত্তি পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৩ লাখ টাকা। চার বছর মেয়াদি এই বৃত্তির আওতায় প্রতিবছর ১৫ হাজার মার্কিন ডলার পাবেন তিনি।
‎
‎মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে জেমিকে বৃত্তি দেওয়ার বিষয়টি জানান।
‎জেমি শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৫ সালে তিনি ওই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রোগ্রামে অংশ নেন। প্রোগ্রামটি শেষ করার পর শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনার সুযোগ পান তিনি।
‎
‎জেমির পরিবার সূত্রে জানা যায়, তাঁর বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জের পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা এবং ক্ষুদ্র ব্যবসায়ী। পারিবারিক নানা সীমাবদ্ধতার মধ্যেও জেমি পড়াশোনা চালিয়ে আসছেন। কলেজ কর্তৃপক্ষও তাঁর পড়াশোনায় সহযোগিতা করেছে।
‎জেমি বলেন, বৃত্তি পাওয়ার খবরটি প্রথমে তাঁর বিশ্বাস হয়নি। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো চিঠি বারবার পড়ে বিষয়টি নিশ্চিত হন। এখন তিনি উচ্চশিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তাঁর মতো অন্য শিক্ষার্থীরাও যেন এ ধরনের সুযোগ পায়, সে প্রত্যাশার কথাও জানান তিনি।
‎
‎জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, জেমির এই অর্জন শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। তাঁর মতে, প্রতিকূলতার মধ্যেও চেষ্টা ও অধ্যবসায় থাকলে শিক্ষার্থীরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে।
‎
‎জেমির বৃত্তির মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে তাঁর চার বছরের উচ্চশিক্ষার ব্যয়ভার থেকে নির্ধারিত অর্থ বিশ্ববিদ্যালয়ের বৃত্তির আওতায় বহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category